Posts

নামাল-(Namal) অধ্যায়:১০ পর্ব ৪১, #ফারিস_গাজী (Faris Ghazi) #জুমার_ইউসুফ (Zumar Yousuf)

Image
#নামাল-(Namal) #ফারিস_গাজী (Faris Ghazi)    #জুমার_ইউসুফ (Zumar Yousuf)  অধ্যায়:১০ পর্ব :-৪১ বিষয়:- আকদ (চুক্তি) Woh khaain waqt ki kuch be-dayanat sa'atein hongi / Mere andar ka mai mahboos kar dala gaya par-hol zindaan mein! / Bada hi la-ubaali waqt tha / Jo ho gaya ek mushtail bacha! /  Dar-e-zindaan mein muqaffal kar ke chaabi qulzum-e-loolak mein pheinki / Kahin toh wus'at-e-aflaak mein cheinki / Woh chaabi ab nahi milti! / Muqaffal dar nahi khulta! / Mujhe toh khud se milna tha.. / Mein kab tak wus'at-e-aflaak  chhaanoonga? / Kahan tak dhund mein khoye hue aafaaq chhaanoonga?) [সে হয়তো বিশ্বাসঘাতক সময়ের কোনো এক অসৎ মুহূর্ত ছিল, যখন আমার ভেতরের 'আমি'-কে বন্দি করা হয়েছিল এক ভয়ানক কারাগারে! বড়ই উদাসীন এক সময় ছিল তা, যা আচমকা এক ক্ষুব্ধ শিশুর রূপ নিল! কারাগারের দ্বারে তালা ঝুলিয়ে চাবিটা ছুঁড়ে দিল সৃষ্টিজগতের মহাসমুদ্রে, কিংবা হয়তো হারিয়ে দিল মহাকাশের অতল বিস্তারে—সে চাবি আজ আর কোথাও মেলে না! অবরুদ্ধ সেই দ্বার আর খোলে না! আমার তো নিজের সাথে দেখা করার ...

নামাল-(Namal) অধ্যায়:০৯ পর্ব ৪০, #ফারিস_গাজী (Faris Ghazi) #জুমার_ইউসুফ (Zumar Yousuf)

Image
 # নামাল-(Namal) #ফারিস_গাজী (Faris Ghazi)    #জুমার_ইউসুফ (Zumar Yousuf)  অধ্যায়:০৯ পর্ব :-৪০ Jaane kis ke liye wa hai tera aaghosh-e-karam... Hum to jab milte hain ek zakhm naya lete hain [জানি না কার জন্য উন্মুখ হয়ে আছে তোমার এই দয়ার আঁচল... আমরা তো যখনই মেলা করি, একটা নতুন ক্ষত নিয়েই ফিরি।] জেলের উঁচু চার দেয়ালের ভেতরের ওই খোলা চত্বরে ওরা দুজনে ধার ঘেঁষে হেঁটে যাচ্ছিল। আহমেদ নিচু গলায় কিছু বলছিল আর ফারিস চোখ দুটো ছোট করে ঘাড় ঘুরিয়ে একপাশে তাকিয়ে ছিল। "আপনি কিছু ভেবেছেন এখান থেকে বের হয়ে কী করবেন, গাজী ভাই?" "তোমার কী তাতে?" "তাহলে অন্তত এতটুকু তো জিজ্ঞেস করুন যে আমি এখান থেকে বের হয়ে কী করব?" "তুমি সেটাই করবে যা আগে করে এখানে এসেছ। প্রতারণা আর জালিয়াতি।" সে অত্যন্ত শুষ্ক গলায় কথাটা বলে মাথা ঝাকাল। আহমেদ ভীষণ আঘাত পেয়ে ওনার দিকে তাকাল। "আমি শুধু একবার..." তর্জনী আঙুলটা তুলে দেখিয়ে বলল, "শুধু একবার এই কাজটা করেছিলাম আর জীবনে কখনো করব না।" "তুমি অবশ্যই করবে। মানুষ কখনো বদলায় না। যে একবার করে, সে বারবার করে...