Posts

Showing posts from June, 2026

নামাল-(Namal) অধ্যায়:০৯ পর্ব ৩৯, #ফারিস_গাজী (Faris Ghazi) #জুমার_ইউসুফ (Zumar Yousuf)

Image
  #নামাল-(Namal) #ফারিস_গাজী (Faris Ghazi)    #জুমার_ইউসুফ (Zumar Yousuf)  অধ্যায়:০৯ পর্ব :-৩৯ Aap logon ke kahe par akhad jaate hain... Log to jhooth bhi sau tarah ke ghad jaate hain [আপনি মানুষের কথায় চটে যান... অথচ লোকে তো কত রকম মিথ্যেই বানিয়ে ফেলে] ঠিক ওই মুহূর্তে, যখন ওরা দুজনে ওই কুঠুরিতে ওভাবে বসে ছিল, তখন কয়েক মাইল দূরে কারদারদের কোম্পানির শীর্ষ তলার করিডোরে জুমার একটা বেঞ্চে বসে ছিল। ওর দুহাতে কফির দুটো ডিসপোজেবল গ্লাস ছিল। একটা থেকে সে গভীর কিছু ভাবতে ভাবতে মাঝে মাঝে চুমুক দিচ্ছিল, আর অন্যটার ঢাকনা বন্ধ ছিল। করিডোর দিয়ে যাতায়াত করা মানুষদের ওপর ওর দৃষ্টি নিবদ্ধ ছিল। হঠাৎ করেই সে দাঁড়িয়ে পড়ল, কারণ উল্টো দিক থেকে হাশিম হেঁটে আসছিল। ওর এক হাতে ব্রিফকেস, আর অন্য হাতে ধরা মোবাইলের বোতাম টিপছিল সে। জুমারের কাছাকাছি এসে ও থামল; প্রথমে ওর পায়ের দিকে তাকাল, তারপর চোখ ওপরে তুলল। জুমার বন্ধ ঢাকনার গ্লাসটি ওর দিকে বাড়িয়ে ধরে দাঁড়িয়ে ছিল। হাশিম মন খুলে হাসল। "চিনি ছাড়া?" গ্লাসটি নিতে নিতে ও ভ্রু কুঁচকাল। জুমার মাথা নেড়ে সায় দিল। "চিনি ছাড়া।" আর দুজনে ...

নামাল-(Namal) অধ্যায়:০৯ পর্ব ৩৮, #ফারিস_গাজী (Faris Ghazi) #জুমার_ইউসুফ (Zumar Yousuf)

Image
 #নামাল-(Namal) #ফারিস_গাজী (Faris Ghazi)    #জুমার_ইউসুফ (Zumar Yousuf)  অধ্যায়:০৯ পর্ব :-৩৮ Ab ke hum bichhde to shayad kabhi khwabon mein milein... Jis tarah sookhe hue phool kitaabon mein milein [এবার যদি আমরা বিচ্ছিন্ন হয়ে যাই, তবে হয়তো কোনোদিন কেবল স্বপ্নেই দেখা হবে... ঠিক যেভাবে শুকিয়ে যাওয়া ফুলগুলো বইয়ের পাতায় খুঁজে পাওয়া যায়।] জেলের বারান্দায় প্রতিদিনের চিরচেনা আওয়াজগুলো প্রতিধ্বনিত হচ্ছিল। উঠোনে কয়েদিরা এদিক-ওদিকে ঘোরাঘুরি করছিল, কেউ কেউ কাজ করছিল। এক কোণায় শীতের মিষ্টি রোদকে উপেক্ষা করে ওরা দুজনেও দাঁড়িয়ে ছিল। ফারিস এক পা মুড়ে দেয়ালের সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে ছিল, আর আহমেদ ওর সামনে বুক জমিয়ে হাত দুটো আড়াআড়ি করে রোদের কারণে চোখ কুঁচকে ওর দিকে তাকিয়ে ছিল। "চিন্তায় আছ আহমেদ?" "না ভাইয়া!" আহমেদ অস্বস্তি নিয়ে মাথা ঝেড়ে নিল এবং চোখ ছোট ছোট করে দূরের সাদা পোশাক পরা কয়েদিদের দিকে তাকাতে লাগল। "এই!" ফারিস ওর মুখের সামনে হাত নাড়ল। "কোনো সমস্যা হয়েছে?" "হাশিম এই hearing-এ আসেনি। ও শুধু তারিখ টালবাহানা করে পিছিয়ে য...