Posts

Showing posts from May, 2026

নামাল-(Namal) অধ্যায়:০৩ পর্ব ১৪, #ফারিস_গাজী (Faris Ghazi) #জুমার_ইউসুফ (Zumar Yousuf)

Image
  # নামাল-(Namal) #ফারিস_গাজী (Faris Ghazi)    #জুমার_ইউসুফ (Zumar Yousuf)   অধ্যায়:০৩ পর্ব ১৪:- কারদার পরিবারের প্রাসাদটি গ্রীষ্মকালেও বসন্তের ফুলে ফুলে সেজেছিল। অলিমার অনুষ্ঠানের মূল আকর্ষণই ছিল ফুল, যা চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে রাখা হয়েছিল। লনের আয়তাকার টেবিলগুলোর চারপাশে সোফা পাতা ছিল এবং অতিথিরা কোথাও বসে, আবার কোথাও হেঁটে-বেড়িয়ে গল্প করছিলেন। এই সবার মাঝে আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল সেই যুগল, যাদের সম্মানে এই আয়োজন। হাশিমের স্যুট ছিল কুচকুচে কালো আর শেহরিনের গাউন মুক্তোর মতো সাদা। মাথার ওপর সূক্ষ্ম কাজের ওড়নাটি কাঁধের পেছনে এলিয়ে পড়েছিল আর সে হাশিমের কনুই জড়িয়ে ধরে হাসতে হাসতে তার সাথে হাঁটছিল। বেশ কিছুক্ষণ ধরে তারা দুজনে আগে-পিছে অতিথিদের মাঝে ঘুরে বেড়াচ্ছিল। তাদের দিকে তাকিয়ে থাকা চোখগুলোতে হিংসা, প্রতিযোগিতা, আনন্দ, আন্তরিকতা—সংক্ষেপে সব ধরনের মানুষের সব ধরনের অনুভূতিই বিদ্যমান ছিল। শুধু একজনের দৃষ্টি ছিল একদম আলাদা। সাদি আর হানিনের টেবিলে বসা ওয়ারিস খুব শান্ত কিন্তু তীক্ষ্ণ দৃষ্টিতে হাশিমকে দেখছিল। সে নিজে ফারিসের চেয়ে বয়সে কিছুটা বড়, ফর্সা গায়ের রঙ আর চশমা ...

নামাল-(Namal) অধ্যায়:০৩ পর্ব ১৩, #ফারিস_গাজী (Faris Ghazi) #জুমার_ইউসুফ (Zumar Yousuf)

Image
# নামাল-(Namal) #ফারিস_গাজী (Faris Ghazi)    #জুমার_ইউসুফ (Zumar Yousuf)   অধ্যায়:০৩ পর্ব ১৩:- ম্যাডাম রিমশার অফিসে নীরবতা ছেয়ে ছিল। টেবিলের দুই প্রান্তে দুটো চায়ের কাপ রাখা ছিল। ম্যাডামের দিকের কাপটি অর্ধেক খালি হলেও জুমারের চা-টা ওপরে সরের আস্তরণে ঢাকা পড়ে ততক্ষণে ঠান্ডা হয়ে গিয়েছিল। তিনি টানটান ঘাড় এবং তার চেয়েও বেশি কঠোর মুখের ভাব নিয়ে সামনে বসা ভদ্রমহিলার দিকে তাকিয়ে ছিলেন। "আপনি কী বলতে চাচ্ছেন? পরিষ্কার করে বলুন, জুমারা," তিনি খুব শান্ত গলায় বললেন। জুমার সায় দিয়ে মাথা নাড়লেন। "আমি পরিষ্কার কথা বলতেই এসেছি। কারণ আমার মনে হয়, মিসেস রিমশা বিলগ্রামী, আপনি merit-এর ভিত্তিতে scholarship না দিয়ে এমন সব প্রার্থীদের দিয়েছেন, যাদের শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা তারা নিজেরা আপনাকে এই কাজের জন্য commission দিয়েছে। আর আমার দিকে ওভাবে তাকাবেন না, কারণ আমি নিশ্চিত যে এমনটাই হয়েছে। আর আমি হলাম জুমার ইউসুফ। তাই আমি যেটা করব—আপনার প্রতিষ্ঠানের বিরুদ্ধে একটা charge sheet তৈরি করব এবং গত দশ বছরে reject হওয়া প্রার্থীদের খুঁজে বের করে সামনে নিয়ে আসব, যাদের অধিকার ঠিক সাদির মতোই খর্ব করা হ...